রাজবাড়ীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

রাজবাড়ীতে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দলটির অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের কেন্দ্র শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরের সামনে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম গ্রুপের সঙ্গে লিয়াকত আলী ও হারুন গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

বিএনপির পদযাত্রা উপলক্ষে সকাল থেকে জেলা বিএনপির আহব্বায়ক অ্যড. লিয়াকত আলী, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ দলীয় কার্যালয়ে জমায়েত হয়। বেলা সাড়ে ১১ টার দিকে খৈয়ম গ্রুপ দলীয় কার্যালয়ে প্রবেশের সময় লিয়াকত-হারুন গ্রুপের কর্মীরা বাধা দেয়। এসময় দুই পক্ষের সংঘর্ষের বাধে। ধাওয়া-পাল্টা ধাওয়ায় দুই গ্রুপের অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।