শাহ আমানতে আরও ৬টি ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পর ফ্লাইট চলাচল কিছুটা স্বাভাবিক হলেও পরিস্থিতি আবার জটিল হয়ে উঠছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী ও আগত ৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে- বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দোহার একটি আগমন (অ্যারাইভাল) ও মাস্কাটের একটি বহির্গমন (ডিপার্চার) ফ্লাইট, এয়ার আরাবিয়ার শারজাহর একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট এবং সালাম এয়ারের মাস্কাটের একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট।

এদিকে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ৪টি আগমন ও ৫টি বহির্গমন ফ্লাইট বৃহস্পতিবার সচল ছিল।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (৮ এপ্রিল) ৪টি ফ্লাইট বাতিল হয়েছিল এবং ১৮টি ফ্লাইট সচল ছিল।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ২৮৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।