বুধবার (১৫ এপ্রিল) বিকেলে আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি কার্যকর করা হয়।
আদেশ অনুযায়ী, বেলপুকুর থানার ওসি মো. আরজুনকে আরএমপির সাইবার ক্রাইম ইউনিটে পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে শাহমখদুম থানার ওসি ফারুক হোসেনকে বেলপুকুর থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
দামকুড়া থানার ওসি আজিজুল বারী ইবনে জলিলকে আরএমপির পুলিশ ট্রেনিং স্কুলে পরিদর্শক করা হয়েছে। অন্যদিকে মতিহার থানার ওসি আবুল কালাম আজাদকে রাজপাড়া থানার ওসি এবং রাজপাড়া থানার ওসি মোহাম্মদ গোলাম কবিরকে মতিহার থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
অন্যান্য বদলির মধ্যে বেলপুকুর থানার পরিদর্শক (তদন্ত) শামছুল আলমকে কর্ণহার থানায়, রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীমকে শাহমখদুম থানায়, শাহমখদুম থানার পরিদর্শক (তদন্ত) এমএম আবু জাফরকে রাজপাড়া থানায় এবং কর্ণহার থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ মণ্ডলকে বেলপুকুর থানায় বদলি করা হয়েছে।
আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, এটি একটি নিয়মিত প্রশাসনিক বদলি। তার মতে, কার্যক্রম আরও দক্ষ ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য প্রয়োজন অনুযায়ী এই পদায়ন করা হয়েছে।