বুধবার (৮ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক বিবৃতিতে দেশটি জানিয়েছে, চলমান সংঘাত ইতিমধ্যেই ব্যাপক মানবিক দুর্ভোগ সৃষ্টি করেছে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যব্যবস্থাকেও ব্যাহত করেছে।
ভারত জোর দিয়ে বলেছে, মধ্যপ্রাচ্যে এক মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা কমানোর জন্য দ্রুত সংলাপ ও কূটনীতিই একমাত্র কার্যকর পথ।
প্রসঙ্গত, ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি ‘দুই সপ্তাহের জন্য’ ইরানের ওপর বোমা হামলা ও আক্রমণ স্থগিত করতে সম্মত হয়েছেন। আর কিছু শর্ত দিয়ে ইরানও এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।