রাজশাহী নগরীর কুমারপাড়ায় অবস্থিত মহানগর আওয়ামী লীগের কার্যালয়টি চব্বিশের ৫ আগস্টের দুই দফায় স্কেভটর দিয়ে গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এরপর পরিত্যক্ত দলীয় কার্যালয়ের জায়গায় আওয়ামী লীগের এক নেত্রীর ছেলে পৈত্রিক সম্পত্তি দাবি করে সাইনবোর্ড টাঙিয়ে দেয়। একদিনের মধ্যে সেই সাইনবোর্ড কে বা কারা সরিয়ে ফেলে। এবার সেই জায়গায় ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে জেলা প্রশাসন।
সোমবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে টাঙানো সাইনবোর্ডে জায়গাটিকে ‘ক’ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের পক্ষে এই সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন রাজশাহী জেলা প্রশাসক ও কালেক্টর।
সাইনবোর্ডে সম্পত্তির বিবরণে উল্লেখ করা হয়েছে-
জেলা: রাজশাহী, থানা: বোয়ালিয়া,
মৌজা: রামপুর, জেএল নং-১০, খতিয়ান নং-১৮, দাগ নং-২৮১, জমির শ্রেণি: বাড়ি, জমির পরিমাণ: ০.৪৯৫৬ একর, ভিপি কেস নং- ২/৭৬।